প্রসূতী রুগীকে দেখতে আসা এক আত্মীয়কে মারধোর করার অভিযোগ উঠল হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় উত্তেজনা দেখা দেয় রায়গঞ্জ হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পরে দুপক্ষের চারজনকে থানায় ডেকে নিয়ে আসা হয়।
জানা গিয়েছে, আজ সন্ধ্যা ৭ টা নাগাদ রায়গঞ্জের কর্নজোড়ার বাসিন্দা জাহাঙ্গীর সরকার নামে এক বি এস এফ কর্মী তার এক আত্মীয়াকে দেখতে আসেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেই সময় ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যাওয়ায় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাকে বের হতে বলেন। জাহাঙ্গীর বাবু বের না হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাকে ফের বের হতে বলেন। জাহাঙ্গীর বাবু নিরাপত্তা রক্ষীদের কথার কর্ণপাত না করে তাদের সাথে বচসায় জড়িয়ে পরেন। বিবাদ শুরু হওয়ার পাশাপাশি জাহাঙ্গীর বাবুকে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা ঘটনার কথা অস্বিকার করেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ দুপক্ষকেই থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KB6luR_0bo0